Header Ads

রাজশাহীর ঐতিয্যবাহী ট্রাইএঙ্গেল শেপ এর পরোটা। Traditional Triangle Shape Porata of Rajshahi's

রাজশাহী: বিকেলে চায়ের আসরে ধোঁয়া তোলা এক কাপ চায়ের সঙ্গে গরম গরম তাওয়া পরোটা আর শসা কুচি। আহ, রসনা বিলাসিদের কাছে কতই না যেনো অমৃত। পাওয়া যায় পাশের দেশ ভারতের প্রাণকেন্দ্র দিল্লিতে। তবে তাওয়া পরোটা খেতে আর সুদূর দিল্লি যেতে হবে না। মনভোলানো স্বাদের এই খাবারটি এখন পাওয়া যাচ্ছে রাজশাহীতেই।



চটপটে মসলায় মাখা মাংসের সেদ্ধ কিমা দিয়ে বিশেষভাবে তৈরি হয় ‘তাওয়া পরোটা’। এরইমধ্যে মুখরোচক এই খবারটি ইফতারের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর ভোজনরসিকদের কাছে।

মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত রেস্তোরাঁয় ইফতারের পসরায় আরও অনেক খাদ্যপণ্য রয়েছে। কিন্তু দিল্লির ঐতিহ্যবাহী সু-স্বাদু ‘তাওয়া পরোটা’ মন মাজাচ্ছে ভোজনরসিকদের। তাওয়া পরোটার সঙ্গে থাকছে হট ব্রিফ গ্রিল। প্রতিপিস তাওয়া পরোটার মূল্য রাখা হচ্ছে ৫০ টাকা। আর হট ব্রিফ গ্রিলসহ ফুল প্যাকেজের মূল্য ধরা হচ্ছে ১২০ টাকা। যোহরের নামাজের পর দুপুরের সূর্য পাশ্চিমাকাশেই ঢলতেই সুস্বাদু এই ইফতার পণ্যের জন্য ভীড় বাড়ছে চিলিস রেস্তোরাঁয়।  

মাংসের সেদ্ধ কিমা, পেঁয়াজ কুচি, আদা কুচি, সয়া সস, টমেটো সস, সাদা গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও পুদিনা পাতা দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় এই তাওয়া পরোটা।


রাজশাহীর ঐতিয্যবাহী ট্রাইএঙ্গেল শেপ এর পরোটা।  Traditional Triangle Shape Porata of Rajshahi's Video

No comments

Powered by Blogger.